মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে সেনাবাহিনীর পৃথক অভিযান : ১ কোটি ৪০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক

সিলেটে সেনাবাহিনীর পৃথক অভিযান : ১ কোটি ৪০ লক্ষ টাকার চোরাই পণ্য আটক

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের পৃথক ২টি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য আটক করা হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে ২৭ বীর এর ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফ নেতৃত্বে গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিত্বে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় একটি গোডাউন হতে ২জন ব্যক্তি ও মিনি ট্রাক সহ অবৈধ ভাবে সীমান্ত দিয়ে নিয়ে আসা ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করে।

অপরদিকে রাত ১০টা ১০মিনিটে ২৭বীর এর ক্যাপ্টেন ইফাতুর রহমান আফ্রিদ নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান পরিচালনা করে একটি গোডাউন থেকে সীমান্ত পথে নিয়ে আসা ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য আটক করা হয়।

সেনাবাহিনীর অভিযানে আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লামা ফতেপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে মো. হানিফ আহমদ, নারায়ণপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমদ।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে স্ক্রিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড ও ভারতীয় লেহেঙ্গা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লক্ষ ৮৭ হাজার ৪ শত ৪০ টাকা।

সেনাবাহিনীর পক্ষ হতে অভিযানে আটককৃত পণ্য সমুহ ৪৮ বিজিবির সিও এর কাছে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo