মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে আ.লীগ নেতা মাহফুজের মুক্তি : ‘শোন অ্যারেস্ট’ আবেদন ‌নামঞ্জুর

সিলেটে আ.লীগ নেতা মাহফুজের মুক্তি : ‘শোন অ্যারেস্ট’ আবেদন ‌নামঞ্জুর

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে ‘শোন অ্যারেস্ট’ এর আবেদন ‌‘না মঞ্জুর’ করেছেন আদালত। নতুন কোন আর মামলা না থাকলে জামিনে অ্যাডভোকেট মাহফুজের মুক্তির বিষয়ে আইনী কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রোববার বিস্ফোরক আইনের মামলায় আদালত জামিনের পর তাকে আবারো ‘শ্যান এরেস্ট’ দেখায় পুলিশ। ফলে তিনি জামিন পেলেও রোববার জেল থেকে ছাড়া পাননি।

এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানায় আরও একটি মামলায় সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তার জড়িত থাকার অভিযোগে আদালতে ‘শোন অ্যারেস্ট’ এর আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার (২ মে) ভোররাতে নগরীর শেখঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। রোববার (৪ মে) শুনানী শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. সগির আহমদ তার জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুরের পর কোতোয়ালী পুলিশ তাকে অপর একটি মামলায় ( জিআর -৪৬৯/২৪) ‘শোন অ্যারেস্ট’ আবেদন করে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo