মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ

নিউজ মিরর ডেস্ক
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও মজুদকৃত বালু জব্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন’ সংগঠন। সোমবার (৫ মে) বিকেলে গোয়াইনঘাট শহীদ মিনারের পাশে এ মানববন্ধন ও সমাবেশ সম্পন্ন হয়। ‘নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন’ গোয়াইনঘাট শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মামুনূর রশিদ, সংগঠক সুবান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গোয়াইনঘাটের বিভিন্ন নদী ও এলাকা থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। একটি প্রভাবশালী চক্র প্রশাসনের নীরব সহযোগিতায় এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর সিন্ডিকেট গড়ে তুলে বালু উত্তোলন এবং মজুদ করে ব্যবসায়িক ফায়দা লুটছে একটি মহল। এসময় রাজনৈতিকভাবে প্রভাবশালী নেতারাও এই লুটপাটে জড়িত বলে অভিযোগ করেন তারা। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ ও কার্যক্রম বন্ধ করা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বক্তারা। বিক্ষোভে গোয়াইনঘাট এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo