মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটের দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী ২ দিনের রিমান্ড

সিলেটের দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী ২ দিনের রিমান্ড

নিউজ মিরর ডেস্ক
সিলেটের দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে সিলেট থেকে কক্সবাজার নিয়ে গিয়ে আবাসিক হোটেলে আটকে অনৈতিক কাজ করানোর ঘটনায় গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে আমামিদের তুলে পুলিশ রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ বিচারক ছগির আহমদ জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

আসামিরা হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরবাজার এলাকার টিকেরপাড়ার বাসিন্দা শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু।

এর আগে ২৮ এপ্রিল ভোররাতে শাহপরাণ থানাপুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে এ দুজনকে গ্রেফতার করে।

দুদিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। তিনি বলেন, ‘দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের ঘটনায় দায়ের করা মামলায় আদালত দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল চন্দ্র সরকার মানবপাচার মামলায় গ্রেফতারকৃত আসামি শাহনাজ বেগম ও তাঁর স্বামী মুরাদ আহমেদ রাজুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে ৮ এপ্রিল শাহপরাণ মাজার গেট থেকে দুই কিশোরীকে (১৬ বছর) তাদের প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ওই ২ কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে। একপর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে। পরে তাদের অসুস্থ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তিভোগী এক কিশোরীর মা বাদী হয়ে ২৭ এপ্রিল রাতে শাহপরাণ থানায় মামলা (নং-২৩) দায়ের করেন। মামলা দায়েরের একদিনের মাথায় শীর্ষ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo