মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিএনপি তারুণ্যের বাংলাদেশ করতে চায় : এড. এমরান

বিএনপি তারুণ্যের বাংলাদেশ করতে চায় : এড. এমরান

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তরুণরাই হচ্ছে আমাদের শক্তি, আমাদের প্রাণ। চব্বিশের জুলাই বিপ্লবে আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে যে, কিভাবে অপশক্তির মোকাবেলা করতে হয়। আমরা পেছন থেকে তাদেরকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিয়েছিলাম, তাদের কাঁধে হাত রেখে রাজপথে ঢালের মতো দাঁড়িয়েছিলাম। তারা নিজেদের মেধা ও বীরত্তের স্বাক্ষর রেখেছে। আমাদের নেতা তারেক রহমানকে তারুণ্যের অহংকার বলা হয়। তিনি ২০০১-২০০৬ সালের বিএনপি রাষ্ট্রপরিচালনার সময় সারাদেশে ঘুরে ঘুরে তারুণ্যের সমাবেশ করেছিলেন, দেশকে নিয়ে তরুণদের ভাবনার কথা জানতে চেয়েছিলেন। কিন্তু ১/১১ সরকার সবকিছু তছনছ করে দেয়। বিএনপি তরুণদেরকে সাথে নিয়ে আগামীতে তারুণ্যের বাংলাদেশ করতে চায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আগামীর বাংলাদেশ নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাপগঞ্জ যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি কামাল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম ( তাজ ), মাজহারুল ইসলাম হাসান, তাহের আহমদ, রাহাদ আহমদ বুলন, সুবেদ আহমদ ও আবু তানিম আদনান।

গোলাপগঞ্জ যুব সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক হুমায়ুন রশিদের কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নাসিম আহমদ, জাহান আহমদ, হেলাল আহমদ, রেশাদ আহমদ গাজী, সুহেল আহমদ, মুমিনুর রশিদ রুমন, নাহিদ আহমদ, রাহাদ আহমদ, জামিল আহমদ ও তানভির আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo