বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনার আলো আজও আমাদের পথ দেখায়: অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনার আলো আজও আমাদের পথ দেখায়: অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী

গীতবিতান বাংলাদেশ সিলেটের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী বলেছেন, বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের এক অমর কবি নন, তিনি ছিলেন এক বিশ্বজনীন মানবতাবাদী চিন্তক, যাঁর রচনার পরিধি সাহিত্যের সব শাখাকে ছুঁয়ে গেছে। রবীন্দ্রনাথ এমন এক বিস্ময়কর প্রতিভা, যিনি একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী এবং দার্শনিক ছিলেন। তাঁর চেতনার আলো আজও আমাদের পথ দেখায়। তিনি আরো বলেন, আমরা চাই আমাদের শিশু-কিশোররা ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথকে জানুক, বুঝুক এবং ভালোবাসুক। তাঁর সৃষ্টির সঙ্গে পরিচিত হলে তারা সৌন্দর্যবোধ, মানবিকতা এবং নৈতিকতার সঠিক শিক্ষা লাভ করতে পারবে। শিশুতীর্থ সবসময় সে চেষ্টাই করে আসছে। শিশুতীর্থ এরকম আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত করছে, যা প্রশংসনীয়। এই প্রতিষ্ঠান থেকে শিশু-কিশোরা সঙ্গীত পরিচর্যা করে তাদের মেধাকে সমৃদ্ধ করছে।
তিনি শনিবার (১০ মে) বিকেলে মির্জাজাঙ্গালস্থ কার্যালয়ে রবীন্দ্র সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান শিশুতীর্থ এর উদ্যোগে বাংলা সাহিত্যের নক্ষত্রপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে দিন ব্যাপী সঙ্গীত, নৃত্য ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শিশুতীর্থ এর অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা, শিশু একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক ও আনন্দ নিকেতন সিলেটের সঙ্গীত শিক্ষক নীতা রায় এর সভাপতিত্বে ও আনন্দ নিকেতন সিলেটের শিক্ষক (বাংলা) সোনিয়া রিফাত তমার সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন, মদন মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক প্রভাষক পঙ্কজ কান্তি দত্ত। এছাড়াও রবীন্দ্র সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান শিশুতীর্থ-এর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo