শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে ফাহিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

সিলেটে ফাহিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

নিউজ মিরর ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জের ফাহিম হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যবৃন্দ। সেই সাথে তাদের পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার প্রতি জোর দাবি জানিয়েছেন।

রোববার (১১ মে) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নিহত ফাহিম আহমদের (২৭) ভাই মহসিন কামরান জানান, নিজের বাড়িতে ত্যাজ্য করে দেয়া তার ফুফু কুলসুমা বেগম ও ফুফুতো ভাই, একই গ্রামের জিলাল উদ্দিনের সন্তানদের আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন আমার দাদা, বাবা আলীম উদ্দিন ও চাচারা। কিন্তু তারা জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ৩০ এপ্রিল মধ্যরাতে কুলসুমা ও তার ছেলে মাহিদের সহযোগীতায় অপর ছেলে সাঈদ আহমদ (২৩) আমার ভাই ফাহিমকে ছুরিকাঘাত করে। পরদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে তাদের তিনজনকে আসামী করে আমার পিতা আব্দুল আলীম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ৯ মে দিবাগত রাত ১১টার দিকে ব্রাম্মনবাড়িয়ার একটি কলোনি থেকে তাদের ৩জনকেই গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা পুলিশ।

কামরান এই হত্যা মামলার নিরপেক্ষ তদন্ত শেষে ন্যায় বিচার নিশ্চিত এবং আসামীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি কুলসুমা বেগমের সৌদিআরব প্রবাসী ছেলে জাহিদ হোসাইন মামলা প্রত্যাহার না করলে আরও হত্যার হুমকি দিয়েছেন। এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানায় জিডিও দায়ের করা হয়েছে।

তিনি জাহিদের হুমকি, হত্যাকাণ্ডের নেপথ্যে আর কোনো ইন্ধন বা অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, সে ব্যাপারে ব্যাপক তদন্তের জোর দাবি ও সংশ্লিষ্ট সব হত্যাকারীর ফাঁসির দাবি জানান। কামরান আশা প্রকাশ করেছেন, ফাহিম হত্যার ন্যায়বিচার নিশ্চিতে সিলেটের প্রশাসনসহ গণমাধ্যম কর্মীরা তাদের পাশে থাকবেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo