মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠের পুরস্কার বিতরণ

দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠের পুরস্কার বিতরণ

দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর কর্তৃক আয়োজিত সাইন্স অলিম্পিয়াড-২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার নগরীর মদন মোহন কলেজ অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক মুহতাসিম বিল্লাহ শাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সিলেট মহানগর ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু, সিলেট এমএজি ওসমানী মেডিকেল এর অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা: আলী আশরাফ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল এর ইন্টার্ন ডাঃ ইমদাদ হাসান।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর পরিচালক আফছার উদ্দীন কামরান এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক নাবিল মাহমুদ নিলয়ের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের অন্যতম পৃষ্ঠপোষক তানজির আহমদ আকিব, ফোরামের সহকারী পরিচালক মুফাসসির আহমদ চৌধরী, স্কুল প্রতিনিধি আহসান হাবিব, রফিকুল ইসলাম, ছফির উদ্দীন, আবুল হাসান রিয়াদসহ স্কুল প্রতিনিধিবৃন্দ। উক্ত অলিম্পিয়াডে সিলেট মহানগর এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo