শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান আমান বরখাস্ত

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান আমান বরখাস্ত

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত উপজেলার মাসিক সমন্বয় সভায় অনুপস্থিত থাকাসহ ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, বহিস্কৃত চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের নিহতের ঘটনাসহ বিভিন্ন ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে ৩ হাজার ৪ শ’ ৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, ‘বর্তমান চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় নাগরিক সেবা প্রদান অব্যাহত রাখার স্বার্থে প্রথমে পরিষদের সদস্যরা আলোচনা করে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়া হবে। তবে প্যানেল চেয়ারম্যান যদি ব্যর্থ হন তাহলে আমরা আইন অনুযায়ী নাগরিক ভোগান্তি দূরীকরণে ওই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করবো।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo