বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
জাল সনদে দলিল লেখক কামরান তালুকদার (পর্ব-১) সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ সিলেটে ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল মামুন পারভেজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার
জাল সনদে দলিল লেখক কামরান তালুকদার (পর্ব-১)

জাল সনদে দলিল লেখক কামরান তালুকদার (পর্ব-১)

বিশেষ প্রতিবেদক
জাল সনদ এবং ভুয়া শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করে দলিল লেখক হিসেবে লাইসেন্স নেয়ার অভিযোগ উঠেছে সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মো. কামরান আহমদ তালুকদারের বিরুদ্ধে। তিনি সিলেট সদর দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এরআগে একই পদে আসীন ছিলেন দলিল লেখক মো. রাশেদুজ্জামান রাশেদ। যার বিরুদ্ধে একই অভিযোগ ছিল। গেলো বছরের এপ্রিল মাসে রাশেদের জাল সনদ এবং ভুয়া শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিউজ মিরর সংবাদ প্রকাশ করে। এই সংবাদে সিলেট জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। নিজেকে বাঁচাতে রাশেদ বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তার স্থলে বতর্মানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মো. কামরান আহমদ তালুকদার।

জাল সনদ ও ভুয়া শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করে দলিল লেখক হিসেবে লাইসেন্স নেয়া এবং কার্যক্রম পরিচালনা করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। সিলেট সাব-রেজিস্ট্রি অফিসে অসাধু উপায়ে এসএসসি বা সমমানের জাল সার্টিফিকেট দিয়ে লাইসেন্স নেওয়ার অভিযোগ অনেক দলিল লেখকের বিরুদ্ধে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধেও প্রতিবেদন প্রকাশ হবে।

মো. কামরান আহমদ তালুকদারকে বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারই অফিসের অন্যান্য কর্মচারীরা। এরই সূত্র ধরে অনুসন্ধানে নামে নিউজ মিরর। দীর্ঘদিন অনুসন্ধানে তার বিরুদ্ধে মিলেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। দলিল লেখকের যোগ্যতা হিসেবে এসএসসি পাশ হওয়ার কথা থাকলেও তিনি এসএসসি পাশ না করে জালিয়াতির মাধ্যমে এসএসসি সনদ তৈরি করে দলিল লেখকের লাইসেন্স নেন। সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে তিনি শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট দিয়ে দলিল লেখক হিসেবে প্রায় দেড় যুগ পার করছেন। এছাড়াও তিনি সিলেট সদর দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার পর সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, দুর্নীতি ও জালিয়াতির স্বর্গরাজ্য গড়ে তুলেছেন।

দলিল লেখক হওয়ার পূর্বে তিনি তার আবেদনে জীবনবৃত্তান্ত উল্লেখ করেছেন। পাশাপাশি সংযুক্তি হিসেবে তিনি তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়েছেন। ওই আবেদনপত্রের তার জন্য বিশেষ বিবেচনার সুপারিশ করেছেন একজন। পরবর্তী সময়ে এসএসসি পাসের জাল সার্টিফিকেট দিয়ে তিনি দলিল লেখক হিসেবে সনদ লাভ করেন।

৫ আগস্টের পর নিজেকে বিএনপির লোক দাবি করে অফিসে দলীয় প্রভাব খাটিয়ে করছেন দুর্নীতি। এসব করে বানিয়েছেন বিশাল সম্পত্তি। চকগ্রামে বানিয়েছেন “তালুকদার নিবাশ” নামের এক বিশাল অট্টালিকা!

বিষয়টি জানতে সদর সাব রেজিস্ট্রার মো. মিনহাজ উদ্দিনের মুঠোফোনে কল করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে, দলিল লেখক মো. কামরান আহমদ তালুকদারের দাবি করেছেন, তিনি সিলেট পলিট্যাকনিক্যাল কলেজে পড়াশোনা করেছেন! সেখান থেকে মানে- পলিট্যাকনিক্যাল কলেজ থেকে “এসএসসি পাশ” করেছেন! পরে আবার সিলেট সরকারি কলেজে ইন্টারমিডিয়েট ১ম বর্ষে ভর্তি হয়ে আর পড়াশোনা করেন নি। সেই কলেজে তিনি তার এসএসসি’র সার্টিফিকেট জমা দিয়েছেন। যে কারনে তাঁর কাছে শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ নেই। এমনকি তার কাছে ফটোকপিও নেই!

এসব বিষয় তিনি প্রতিবেদকের মুঠোফোনে স্বীকার করেন। যার অডিও রেকর্ড নিউজ মিরর এর কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে তাও প্রকাশ করা হবে।

অপরদিকে, সিলেটের সিনিয়র একজন সাংবাদিক জানিয়েছেন, তার সব অপকর্ম সংযুক্ত করে দুটি পৃথক অভিযোগ দাখিল করবেন। একটি দুর্নীতি দমন কমিশন (দুদক), অপরটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন অধিদপ্তরে।

নোট : ২য় পর্বে আসছে আরো বিস্তারিত…

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo