বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা

নিউজ মিরর ডেস্ক

সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী এ কর্মশালা নগরীর নাইওরপুলের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন হজযাত্রীকে হজ্জের ফরজ, ওয়াজিব ও বিভিন্ন হুকুম-আহকাম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

সিলেটের অন্যতম প্রধান হজ্জসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

 

এছাড়াও হজ্জের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাহমুদুল হাসান, মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মো. আব্দুল হক এবং ঝিংগাবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. হাফিজুর রহমান।

 

এ সময় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে হজ্জ বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন বাবুল। বক্তব্যে তিনি জানান, এ বছর সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের মাধ্যমে মোট ৩৪৫ জন হজ্জযাত্রী তাদের হজ্জযাত্রা নিশ্চিত করেছেন।

 

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সিলেট থেকে প্রথম হজ্জ ফ্লাইট আগামী ৪ মে যাত্রা শুরু করবে। অভিজ্ঞ ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাজিদের সমন্বয়ে গঠিত হজ প্যানেলের মাধ্যমে এ বছরও সফলভাবে হজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেডের হজ ও উমরাহ বিষয়ক ম্যানেজার রাসেল মিয়ার পরিচালনায় কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জয়নাল আবেদিন।

 

কর্মশালায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমেদ শিহাব আহমেদ, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের জেনারেল ম্যানেজার জুলহাস উদ্দিন পলাশ, অপারেশন ম্যানেজার কবির আহমদ চৌধুরী, মো. ইকবাল হোসেনসহ অনেকে।

 

উল্লেখ্য, আগামী ৪ মে সিলেট থেকে সরাসরি জেদ্দার উদ্দেশ্যে হজের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo