সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার

নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার

নিউজ মিরর ডেস্ক
নাশকতার আশঙ্কায় সারাদেশের ন্যয় সিলেটেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদনে নিরাপত্তা বাড়ানোর সুপারিশের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আলোকে সিলেট মহানগরী ছাড়াও জেলায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি চক্র সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার ভিত্তিতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো দুষ্কৃতিকারী চক্র যাতে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সে জন্য সারাদেশের প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন বিশেষ ইউনিট মাঠে সক্রিয় রয়েছে এবং যেকোনো নৈরাজ্য প্রতিরোধে প্রস্তুত আছে।

পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটসহ দেশজুড়ে পুলিশকে আরও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে| সম্ভাব্য নাশকতা বা নৈরাজ্য প্রতিরোধে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, এখন পর্যন্ত কেন্দ্র থেকে কোন বিশেষ বার্তা পাইনি। তবে আমাদের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, কেন্দ্রীয় সদর দপ্তর থেকে বিশেষ বার্তা পেয়েছি। সেই আলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাবের নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সাদা পোশাকের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সিলেটে যে কোন ধরণের নাশকতা প্রতিরোধে র‌্যাব সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo