বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে ‘ইঞ্জিনিয়ার্স মিট’ অনুষ্ঠিত হযেছে।

 

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এর সভার আয়োজন করা হয়।

 

সভায় দেশের নির্মাণ শিল্পের নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন ইঞ্জিনিয়ারবৃন্দ।

 

‘কেএসআরএম’ এর এজিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে ও জ্যৈষ্ঠ কর্মকর্তা মো. মিজানুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ‘কেএসআরএম’ এর জিমএম (বিজনেস ডেভলপম্যান্ট) ইঞ্জিনিয়ার কর্ণেল (অব.) আশফাকুল ইসলাম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) আবু মাসুম রুবেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সিভিল ও অ্যানভাইলনম্যান্ট ডিপপার্টম্যান্টের প্রফেসর ড. জহির বিন আলম, প্রফেসর ড. মোস্তাক আহমেদ ও প্রফেসর ড. মো. করিফুল ইসলাম প্রমুখ। এছাড়া সভায় সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, কেএসআরএম ইস্পাতের সর্বোচ্চ গুনগতমান নিশ্চিতে আপোষহীন। শ্রেষ্ঠমানের রড সরবরাহ করে কেএসআরএম দেশের সর্বমহলে আস্থা অর্জন করেছে। এই আস্থা ও বিশ^াস ধরে রেখে কেএসআরএম দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo