মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম! আওয়ামী লীগের দোসর মঈনুল আশরাফী আসলে কার? বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার
সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবু’কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সিলেটের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে নিয়ে মনগড়া ও অসত্য তথ্য প্রচার করে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এসব ভিত্তিহীন সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার দেবু বলেন, তিনি দীর্ঘদিন ধরে সিসিকে কর্মরত রয়েছেন। কর্মজীবনে তাঁর বিরুদ্ধে কখনো কোনো ধরনের দুর্নীতির অভিযোগ ওঠেনি। কারও সঙ্গে খারাপ আচরণ বা অসদাচরণের ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি। তাঁর স্ত্রী দক্ষিণ সুরমা দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। সম্প্রতি তাঁর মা মারা গেছেন। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই বলেও জানান তিনি।

সহকারী প্রকৌশলী দেবু বলেন, সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অবৈধ উপার্জনের মাধ্যমে তিনি নগরীর কাজলশাহ এলাকায় বাড়ি নির্মাণ করেছেন এবং পরিবারের সদস্যদের নামে ব্যাংকে এফডিআর করে অর্থ জমা রেখেছেন। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

তিনি জানান, ব্যাংক থেকে হাউজ বিল্ডিং লোন নিয়ে বাড়ি নির্মাণ করেছেন এবং এখনো সেই ঋণের কিস্তি পরিশোধ করছেন। তাঁর কিংবা তাঁর সন্তানদের নামে কোনো ব্যাংকে এফডিআর নেই।

প্রতিবেদনে তাঁর সঙ্গে কথা বলে বক্তব্য নেওয়ার কথা যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয় বলে উল্লেখ করেন দেবু। এসব বিষয়ে কোনো সাংবাদিক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বা বক্তব্যও নেননি।

তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও দায়িত্বশীল পেশা। কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। কারণ, যাচাই-বাছাই ছাড়া ভুল তথ্য প্রকাশের কারণে একজন ব্যক্তি ও তাঁর পুরো পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে দাবি করে দেবব্রত তালুকদার দেবু জানান, এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করছেন। একই সঙ্গে প্রকাশিত অসত্য সংবাদের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo