সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
এফএ কাপ থেকে বিদায় নিল লিভারপুল

এফএ কাপ থেকে বিদায় নিল লিভারপুল

নিউজ মিরর ডেস্ক

ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে পথচলা থামল লিভারপুলের। হোম পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ক্লাব প্লাইমাউথের কাছে ১-০ গোলে হেরেছে অল রেডরা।

চলমান মৌসুমে দারুণ ছন্দে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে বেশ ভালোভাবেই এগিয়ে আছে। চ্যাম্পিয়ন্স লিগেও পার করছে দারুণ সময়। সম্প্রতি লিগ কাপের ফাইনালে উঠেছে। এতো সবকিছুর মাঝে কেবল এফএ কাপ থেকে বিদায় নিলো। যেটা মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটন লিভারপুলের জন্য।

ইংলিশ চ্যাম্পিয়নশিপের তলানীতে অবস্থান করছে প্লাইমাউথ। এমন একটি দলের বিপক্ষে ১০ পরিবর্তন নিয়ে একাদশ সাজায় লিভারপুল। এরপরও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সফরকারী শিবির। যদিও কাজের কাজ সেই গোলটাই কেবল করতে পারেনি আর্নে স্লটের শিষ্যরা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতি থেকে ফেরার সপ্তম মিনিটের মাথায় জয়সূচক গোলের দেখা পায় প্লাইমাউথ। নিজেদের ডি বক্সে লিভারপুলের মিডফিল্ডার হার্ভে এলিয়টের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করেন প্লাইমাউথের স্কটিশ ফরওয়ার্ড রায়ান হার্ডি। অনেক চেষ্টা করেও গোলটার শোধ দিতে পারেনি লিভারপুল।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo