সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী (অনূর্ধ্ব-১৪) বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ২টায় সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজ সুইমিং পুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুনিম এর সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী (অনূর্ধ্ব -১৪) বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের এ্যাডহক কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক সৈয়দ মকসুদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, আল-আমিন জামেয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল ও সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ প্রমুখ।

সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার ও মাসব্যাপী (অনূর্ধ্ব -১৪) বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo