সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ফের উত্তাল সিরিয়া, ৭৪৫ জনকে হত্যা

ফের উত্তাল সিরিয়া, ৭৪৫ জনকে হত্যা

নিউজ মিরর ডেস্ক

ফের সংঘর্ষ ও সরকারি বাহিনীর দমন অভিযানে উত্তাল সিরিয়া। দেশটির বর্তমান ইসলামপন্থী সরকারের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীরা ভূমধ্যসাগরের তীরবর্তী লাতাকিয়া প্রদেশের আলাউইত অঞ্চলে গত কয়েকদিনে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের নারী ও শিশুসহ কয়েক শত সদস্যকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৯ মার্চ) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই বলা হয়েছে।

দেশটিতে সংঘাতের খোঁজখবর রাখা যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৭৪৫ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে অন্তত ৩০টি গণহত্যা চালানো হয়েছে।

এসওএইচআর- এর প্রধান রামি আব্দুল রাহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউইতিদের মূল এলাকা জাবলেহ, বানিয়াসসহ আশপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।

এসওএইচআর বলছে, গত দুইদিনে এক হাজারের বেশি জন নিহত হয়েছে। গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা সেখানে চালানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনী এবং আসাদের যোদ্ধারাও রয়েছে। এসওএইচআর জানিয়েছে, সংঘর্ষে বর্তমান সরকারের ১২৫ জন নিরাপত্তা রক্ষী এবং আসাদপন্থী ১৪৮ জন যোদ্ধা নিহত হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদসংস্থা সানাকে বলেছে, হামলাকবলিত এলাকাগুলো সরকারি বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। বিবিসি বলছে, সংঘর্ষ ও দমন অভিযানের কারণে আলাউইত সম্প্রদায়ের শত শত ব্যক্তি এলাকা ছেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, লাতাকিয়ায় মেইমিমে একটি রাশিয়ান ঘাঁটিতে বড় ধরনের ভিড় দেখা গেছে। ঘাঁটির কাছে অনেকেই রাশিয়ার সুরক্ষার জন্য স্লোগান দিচ্ছিলেন।

বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ এই দমন অভিযান শুরু করে। তাদের দাবি, বাশার আল-আসাদের সমর্থক জঙ্গিরা তাদের বাহিনীর ওপর প্রাণঘাতী চোরাগোপ্তা হামলা চালিয়েছে আর এটি একটি উদীয়মান বিদ্রোহ। অভিযান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের কথাও স্বীকার করেছেন কর্মকর্তারা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo