মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ১৯৫ বোতল ফেনসিডিলসহ কারবারী গ্রেফতার

সিলেটে ১৯৫ বোতল ফেনসিডিলসহ কারবারী গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
সিলেটে প্রায় ৪ লাখ টাকার ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. মকবুল খান জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকার মো. ইসমাইল খানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে চেকপোস্ট করাকালে একটি বালু বোঝাই ট্রাক থামিয়ে তাতে তল্লাসী চালানো হয়। এসময় ট্রাকের উপরের বালুর নিচ থেকে ১৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৯০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মকবুল খানকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo