রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক খেলাফত মজলিস সিলেট মহানগরের সমাবেশ ও গণমিছিল নিউ সিটি রোটারি ক্লাবের বৃক্ষরোপণ ও কুরআন বিতরণ সর্বোচ্চ ভোট পেয়ে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ
কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত

কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কালারফুল সিলেট’-এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) নগরীর শারদা স্মৃতি ভবনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন আমিন উদ্দিন আহমেদ এবং কালারফুল সিলেটের সভাপতি শাহরুল আলম।

কালারফুল সিলেটের সদস্য ফারিহা জাহান রিফা-র সঞ্চালনায় এবং সিলেট হেরিটেজ রানের ডিরেক্টর আজাদ হামিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালারফুল সিলেটের সদস্য সচিব অমিত হাসান মাহি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গর্বের অংশ। শিল্পের মাধ্যমে এসব ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সংরক্ষণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালারফুল সিলেটের এ ধরনের সৃজনশীল উদ্যোগ তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি নিজস্ব শেকড় ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালারফুল সিলেটের সদস্য নাহিদ আহমেদ, নাজির উদ্দিন, সায়েম রাজা, রাহুল আহমেদ, ইমা বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্য, শিল্পী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়সাল আহমদ এবং গীতা পাঠ করেন কল্লোল চক্রবর্তী।

দুই বছরের পথচলায় কালারফুল সিলেট বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনের ২য় বর্ষপূর্তির এ আয়োজন সেই পথচলাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo