শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক খেলাফত মজলিস সিলেট মহানগরের সমাবেশ ও গণমিছিল নিউ সিটি রোটারি ক্লাবের বৃক্ষরোপণ ও কুরআন বিতরণ সর্বোচ্চ ভোট পেয়ে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা দেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ও এ আন্দোলনে স্বতঃস্ফূর্ত অবদান রয়েছে বলে উল্লেখ করেন সিলেট ৩ আসনের এ সংসদ সদস্য।

বুধবার (৫ আগস্ট) সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউটের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম.এ. মালিক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে তাঁদের আদর্শ ও চেতনা ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে জাতীয় স্বার্থে দল-মত নির্বিশেষে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তিনি দেশের অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও গৌরবময় ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

ইন্সট্রাক্টর (নন-টেক) দেবযানী তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সায়াদ হোসেন সুজন, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান নিপু, সাবেক ছাত্রদল নেতা রাবেল আহমদ, জুলাই আন্দোলনে আহত ফয়জুর রহমান সিফাত, শাফিন আহম্মেদ, ছাত্রশিবিরের সভাপতি হাফিজুর রহমান এবং কারিগরি ছাত্র আন্দোলনের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি আবু যুবায়ের হোসাইন। স্বাগত বক্তব্য দেন ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের প্রধান ফখরুল ইসলাম চৌধুরী।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo