
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি ও গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সমাজসেবী, এপেক্সিয়ান মরহুম রজব আলী খান নজীবের নবম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৮ আগস্ট শনিবার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন ও মরহুমের পরিবারের উদ্যোগে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা সিলেট নগরীর জল্লারপাড় রোডের পশ্চিম জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে বাদ জোহর অনুষ্ঠিত হবে।
মরহুম রজব আলী খান নজীবের কর্মজীবন ও মানবসেবামূলক কাজের পথচলায় যাঁরা বিভিন্ন সময়ে পাশে ছিলেন এবং শুভানুধ্যায়ী হিসেবে সর্বদা সহযোগিতা করেছেন, তাঁদের সকলকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানিয়ছেন গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র সভাপতি প্রমেশ দত্ত, মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান।