মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট নগরীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীতে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাতে নগরীর কাজীটুলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন আহমদ (৪০) ওই এলাকার বিহঙ্গ ১৯ নং বাসার বাসিন্দা মৃত আনা মিয়ার ছেলে। তিনি চাদরের ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুমন আহমদকে ইফতারের জন্য ডাকতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান স্বজনরা। এসময় তাকে বারবার ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাননি। একপর্যায়ে দরজা ভেঙে তারা সুমন আহমদের লাশ উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্ট এলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo