সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
রাজনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

রাজনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

মৌলভীবাজার প্রতিনিধি

বুধবার (১৬ এপ্রিল) মৌলভীবাজার জেলার রাজনগর থানা পরিদর্শন করেছেন পুলিশ এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা।

সকালে পুলিশ সুপার মহোদয় রাজনগর থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আজমল হোসেন এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদুল হাসান খান।

এরপর অফিসার ইনচার্জের নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, থানা মালখানা, থানা ব্যারাক, মেসসহ থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও মামলার ডকেট পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo