বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে সুপ্রীম কোর্টের আদেশ লঘন করে অভিযান, ৫০ কোটি টাকার ক্ষতি

সিলেটে সুপ্রীম কোর্টের আদেশ লঘন করে অভিযান, ৫০ কোটি টাকার ক্ষতি

নিউজ মিরর ডেস্ক
সিলেটে সুপ্রীম কোর্টের স্থগিতাদেশ অগ্রাহ্য করে ক্রাশারমিল ভাংচুর ও ক্ষতিসাধনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০ এপ্রিল) সিলেটের জেলা প্রশাসক বরাবরে এ অভিযোগ দায়ের করা হয়। সিলেট সদরের এয়ারপোর্ট এলাকাধীন ধোপাগুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট এয়ারপোট থানার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধোপাগুল মহালদিক আটকিয়ারি লালবাগ ছালিয়া এলাকায় পাথর ব্যবসায়ীদের বহু স্টোন ক্রাশার মিল রয়েছে। এসব মিলের মালিকগন বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় তারা আমদানী করা বোল্ডার কিনে ব্যবসা করছিলেন। তাদের এই পাথর ব্যবসা বন্ধে হাইকোর্টে রিট পিটিশন ৭৫৫২/ ২০১৫ দাখিল করলে হাইকোর্ট পাথর ভাঙ্গার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। ব্যবসায়ীগন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মহামান্য সুপ্রীম কোর্টে সিভিল পিটিশন ৩৩২/২০১৭ দায়ের করলে সুপ্রীম কোর্ট হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত ঘোষণা করেন। মহামান্য সুপ্রীম কোর্টের স্থগিতাদেশের ভিত্তিতে ব্যবসায়ীগন তাদের ক্রাশার মিল ব্যবসা চালিয়ে আসছিলেন। সুপ্রীম কোর্টের আদেশ লংঘন করে গত ১৩ এপ্রিল জেলা কালেক্টরেটরের ম্যাজিস্ট্রেট সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকার সবকটি ক্রাশার মিল ভেঙ্গে ফেলেন। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতিসাধন করা হয়।

আবেদনে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ লংঘন করে ব্যবসায়ীদের এহেন ক্ষতি সাধনের যথাযথ প্রতিকার দাবি করেন ব্যবসায়ীরা। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo