সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ

উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘উপশহরে সিসিকের টেন্ডারের বাইরে গাছ নিধন’ শিরোনামের একটি সংবাদ প্রকাশ হয়েছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সিসিকের এই টেন্ডার গ্রহীতা শাহিন আহমদ উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন। সিসিকের কার্যাদেশ কপি (স্মারক নং-৪৬.০৭.০০০০.০১৮.৯৯.০৬৬.২৫.২৮৩) মূলে ২১নং ওয়ার্ডের টিলাগড় পয়েন্টে ১টি এবং শিবগঞ্জ পয়েন্ট থেকে উপশহর পর্যন্ত সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ১৩টি গাছ (যেখানে যে অবস্থায় আছে) বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। গত শনিবার পর্যন্ত আমি সেই ১৩টি গাছের মধ্যে ১০টি গাছ কাটিয়েছি। প্রতিবেদনে বলা হয়েছে সিসিকের টেন্ডারের বাইরে গিয়ে ই-ব্লকের অন্তর্ভুক্ত একটি গাছ কাটা হয়েছে। তা সম্পূর্ণ মিথ্যা। দরপত্র অনুযায়ী শিবগঞ্জ পয়েন্ট থেকে উপশহর পর্যন্ত সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ১৩টি গাছ কাটার কথা।

আমরা সড়কের পাশের গাছটি কেটেছি। এখানে কোনো টেন্ডারের শর্ত ভঙ্গ করে এবং নির্ধারিত এলাকার বাইরে গিয়েও কোনো গাছ কর্তন করা হয়নি। শনিবার দুপুরে গাছ কাটার সময় স্থানীয় কিছু জনতার সাথে ভুল বুঝাবুঝি হয়। এসময় আমার শ্রমিকদের ধরে পুলিশের হাতে তুলে দিলে পরে আমি সেখানে গিয়ে উপস্থিথ হয়ে আমার নিলামের কাগজ দেখিয়ে বিষয়টি বুঝিয়ে তাদের ছাড়িয়ে আনি। আমি সবার সহযোগীতা কামনা করছি।

 

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo