সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার

নিউজ মিরর ডেস্ক 

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড (সংরক্ষিত আসন-০২)-এ মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার।

ইতিমধ্যে সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী চিনু আক্তার ওয়ার্ডের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবী চিনু আক্তার বলেন, সিসিকের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে আধুনিক, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ার্ডের জনসাধারনকে সাথে নিয়ে আমি কাজ করব।

তিনি আরো বলেন, ওয়াডের্র উন্নয়নমুলক কার্যক্রমের পাশাপাশি অপরাধ নির্মূলে জনগণকে সাথে নিয়ে পদক্ষেপ গ্রহণ করবো। বঞ্চিত নারী সমাজের অধিকার ফিরিয়ে আনতে আমি বদ্ধপরিকর।

সমাজসেবী চিনু আক্তার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় পাশে থাকতে চাই এবং নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ।

এদিকে, স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে তারা একজন সৎ, যোগ্য ও জনদরদী কাউন্সিলর প্রার্থী প্রত্যাশা করছেন। জনগন মনে করছেন সব প্রার্থীদের মধ্যে ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী হলেন সমাজসেবী চিনু আক্তার। অনেকেই আগামী নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে চিনু আক্তারকে দেখছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo