সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু

নিউজ মিরর ডেস্ক 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চান জিয়া পরিবারের আস্থাভাজন, বার বার কারানির্যাতিত ত্যাগী নেতা, সমাজসেবী সামছুল ইসলাম টিটু।

ইতিমধ্যে উপজেলার জনগণের সাথে সাম্বভ্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল ইসলাম টিটুর পক্ষে শুভেচ্ছা বিনিময় সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবী সামছুল ইসলাম টিটু বলেন, দক্ষিণ সুরমা উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জনগণকে সাথে নিয়ে কার্যক্রম পরিচালনা করবো।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় জনসাধারণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিবো ইনশাআল্লাহ।

এদিকে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা একজন সৎ, যোগ্য ও জনদরদী ব্যক্তির প্রত্যাশা করি। এর মধ্যে অন্যতম সমাজসেবী সামছুল ইসলাম টিটুকে আমরা সম্ভাবনাময় প্রার্থী হিসেবে মনেকরি।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সামছুল ইসলাম টিটু বলেন, নেতা বা নেতৃত্ব দেওয়া লক্ষ ও উদ্যেশ্য নয়, মানুষের কাছে থেকে সেবা ও কল্যাণমূলক কাজ করাই আমার মূললক্ষ। তিনি নির্বাচনী এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo