বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সাজিদ আহমেদ চৌধুরী সিলেটে ইনসি গ্রিন টেকনিক্যাল সামিট অনুষ্ঠিত ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে আব্দুস সামাদ তুহেলকে বৃহত্তর কুয়ারপারবাসীর সমর্থন প্রদান সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস সিলেটে চোরাচালান মামলায় যুবদল নেতা মনিজুল গ্রেফতার হবিগঞ্জে ওএমএস’র চাল পাচার : ছাত্রদল নেতা রতন কারাগারে সিলেটে পরিকল্পিত প্রতারণা : ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকা আত্মসাৎ
সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা

সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা

নিউজ মিরর ডেস্ক

সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা। বাংলা বছরের শেষ সন্ধ্যায় গত সোমবার (১৪ এপ্রিল) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাইক্লোন সিলেটের ৩৪৬তম সাহিত্য আসরে মনোমুগ্ধকর এই আয়োজন উপভোগ করেন শ্রোতারা।

কবিতা আবৃত্তির শুরুতে কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধ থেকে জুলাই আন্দোলনে আত্মত্যাগ করা শহীদদের। জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধ স্মরণে কবির লেখা ‘পানি লাগবে পানি’ কবিতা আবৃত্তির মাধ্যমে কবিতার পরিবেশনা শুরু হয়। একে একে আবৃত্তি করেন ‘একজন বন্ধু খুজি’, ‘যদি আর বাঁশি না বাজে’, ‘এই সমাজ’, ‘কেউ কথা রাখেনি’সহ বহু কবিতা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো প্রধান, মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইক্লোন সিলেটের সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার ও সাধারণ সম্পাদক কবি-প্রভাষক ইশরাক জাহান জেলী এবং শুরুতেই কবিকে ফুল দিয়ে বরণ করে নেন কানিজ কেয়া।

কবিতার ফাঁকে ফাঁকে অনুভূতি ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. সাজিদুল করিম ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সাজেদুল করিম বলেন, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু অন্যায়ের প্রতিবাদে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি সাহিত্যেও এক প্রতিবাদী কন্ঠ। তাঁর কবিতায় প্রেম, প্রকৃতি, বিদ্রোহ ও সমাজচেতনা সমানভাবে প্রতিফলিত হয়। কণ্ঠের জাদুতে তিনি যেভাবে শ্রোতাদের মুগ্ধ করেন, ঠিক তেমনি শব্দের ভেতরেও তিনি অনন্য। বহুমাত্রিক এই পরিচয় তাঁকে শুধু দৃশ্যমানই করেনি, বরং আঞ্চলিক সংস্কৃতির ধারাবাহিকতায়ও প্রতিষ্ঠিত করেছে এক স্বতন্ত্র সত্তা হিসেবে। বক্তারা কবি ও বাচিকশিল্পী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তাঁর লেখনী চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন শাবিপ্রবি’র প্রফেসর ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোঃ আব্দুল কাদের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, সিলেট উইমেন্স চেম্বারের পরিচালক শামা হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-পরিচালক পবিত্র কুমার দাস, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এডিশনাল পিপি ও অভিনেতা আব্দুল মুকিত অপি এডভোকেট, জালালাবাদ লোক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক চৌধুরী খালেদ আকবর, প্রফেসর ডা. আব্দুল মজিদ মিয়া, বিমান এয়ারলাইন্স কর্মকর্তা ইয়াসমিন আরা ট্রফি, জাসাস সিলেট মহানগরের সদস্য সচিব রায়হান হোসেন খান, সাইক্লোন সিলেটের সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ চৌধুরী, কবি মুহিত চৌধুরী, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, বিশ্ববাংলা সাহিত্য পরিষদের সভাপতি কবি রাহনামা সাব্বির চৌধুরী, গবেষক ও কবি মোশতাক চৌধুরী, প্রকাশক লুৎফুর রহমান তোফায়েল, জালালাবাদ গ্যাসের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর মনজুর আহমদ চৌধুরী, সাবেক জেনারেল ম্যানেজার আবু তাহের মুহাম্মদ সাদেক, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী তামিম আহমদ, কবি সাইয়িদ শাহিন, সাউথ ইস্ট ব্যাংক কর্মকর্তা চৌধুরী সাহেদ আকবর, কবি রওশন আরা বাঁশী, কবি শান্তা কামালী, কবি মুন্নি আক্তার, সৈয়দ রেজাউল হক, কবি কাওসার আরা, সুফি আহমদ চৌধুরী, আমির হোসেন সোহাগ, উজ্জ্বল রঞ্জন চন্দ, আমাতা মাছুমা প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন কবির সহধর্মিণী খন্দকার রোমানা আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছড়াকার মাওলানা আবু জর মাহতাবী।

উপস্থিত ছিলেন শিক্ষাবিদ জহুর আহমদ, মাছ রাঙা প্রকাশনীর চেয়ারম্যান আবুল কাশেম, শাবিপ্রবি’র এসিসট্যান্ট রেজিস্ট্রার এবিএম এনায়েত হোসেন, তাহমিনা খাতুন শিউলী, কবি মাহফুজ জোহা, ওয়ালী হাউজিং-এর পরিচালক সৈয়দা রওশন তায়্যিবা মুক্তা, আফিয়া সুলতানা, ফাহমিদা চৌধুরী, ফারহানা রসুল, এম. রহমান ফারুক, জসিম উদ্দিন, জগলুল হক, কামাল আহমদ, ইলহাম সাদি, রানা আক্তার, জাওয়াদ আহমদ, তাসনিয়া আহমদ লিলি, আরমান আহমদ আফ্রিদি, ফিরোজা আক্তার রুমি, তিতাস দাস, সুয়েজ হোসেন, আনোয়ার হোসেন, ফয়সাল আহমদ মাহদী, মোহাম্মদ মোস্তফা, হুসনা বেগম, সাফা মজুমদার, নাহা মজুমদার, আয়েশা হাসান চৌধুরী, সাজেদা চৌধুরী, জহির চৌধুরী, সুফিয়া আক্তার চৌধুরী, নুসরাত হক, জেসমিন চৌধুরী, রোকসানা বেগম, নিপা দাস, মাহমুদুল হাসান, সৈয়দ ইমরান হোসেন, মাহফুজ জোহা, মিলন কান্তি দাস, নাহিদ আহমদ, ফজলুল করিম, শাহজান মিয়া, মোহাম্মদ বুলবুল হোসাইন প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo