বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
চোখে দৃষ্টি শক্তি না থাকার পরও মৌমির জিপিএ-৫ লাভ প্রশংসনীয়: বিভাগীয় কমিশনার মশিউর রহমান জাতীয়তাবাদী জিয়া মঞ্চ পর্তুগাল শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা!
হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজ মিরর ডেস্ক
হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ ঔষধ, মেহেদী, মদ ও চোরাচালেন ব্যবহৃত ট্রাক। এসব পণ্য সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শনিবার (২৮ মার্চ) দিনভর পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি।

বিজিবি’র লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন ভাঙ্গারী মালামাল বোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। ট্রাকটির ভাঙ্গারী মালামালের নিচে থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও মেহেদী উদ্ধার করা হয়।

এছাড়া একই উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo