বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম আজম

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম আজম

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পেশাজীবি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম আজম।

গত ৩০ জুন মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অ্যাডহক কমিটির অনুমোদন প্রদান করেন।

অ্যাডহক কমিটির সভাপতি মোঃ গোলাম আজম, সদস্য সচিব হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি শাহীন আহমেদ, অভিভাবক প্রতিনিধি সানাউর রহমান।

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ গোলাম আজম দায়িত্ব পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, গোলাম আজমের দক্ষ নেতৃত্ব, সততা ও আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।

নবনিযুক্ত সভাপতি গোলাম আজম বলেন, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo