সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ

মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ

সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের চেয়ারম্যান এবং পূবালী ব্যাংক লিমিটেডের সাবেক ডাইরেক্টরটার ও বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য, বরেণ্য ব্যক্তিত্ব মনির উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের নেতৃবৃন্দ।

গত ১৩ জুলাই এক শোকবার্তায় কলেজের অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা, কলেজ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ পরিবারের নেতৃবৃন্দ মরহুম মনির উদ্দিন আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, মনির উদ্দিন আহমদ ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী, সৎ, মানবিক ও পরোপকারী ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তার, মানবকল্যাণ এবং সমাজ উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন সফল সংগঠক বা শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যানই ছিলেন না, বরং অসংখ্য মানুষের অভিভাবক, পরামর্শদাতা ও অনুপ্রেরণার উৎস ছিলেন। শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে তাঁর নিরলস প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, মনির উদ্দিন আহমদের মৃত্যুতে শিক্ষা অঙ্গন, ব্যাংকিং খাত এবং সামাজিক পরিমণ্ডলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর সততা, কর্মনিষ্ঠা, উদারতা ও মানবিক গুণাবলি তাঁকে মানুষের হৃদয়ে আজীবন স্মরণীয় করে রাখবে।
কলেজ পরিবারের পক্ষ থেকে নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানানো হয়।

মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের সকল সদস্য মরহুম মনির উদ্দিন আহমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ ও কর্মকে ধারণ করে শিক্ষা ও মানবকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo