শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ

দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেটের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট সুরমা’র সাবেক স্টাফ ফটোসাংবাদিক আব্দুল খালিক-কে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন।

পরে তাঁর সুস্থতা কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া অনুষ্টিত হয়। মোনাজাত করেন বিশিষ্ট শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক।

উল্লেখ্য, গত ১০ জুলাই শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুখলা হাড়িয়ারচর গ্রামের নিজ বাড়ির মেঝেতে পড়ে গিয়ে বুকের বাম পাশের হাড়ে আঘাতপ্রাপ্ত হন সাংবাদিক আব্দুল খালিক। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বিল্ডিং-এর ৭ম তলার ৩৭ নং ওয়ার্ডের ৪ নং ইউনিটে চিকিৎসাধীন আছেন। নেতৃবৃন্দ ফটোসাংবাদিক আব্দুল খালিকের সুস্থতার জন্য দেশ ও প্রবাসের সর্বস্তরের সকলের কাছে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo