শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
মিরাবাজার আগপাড়ায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মিরাবাজার আগপাড়ায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় ও উক্ত সংস্থার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মিনহাজুর রহমান মিনহাজ ও সৈয়দ সানিয়াতুজ্জামান বাবর এর উদ্যোগ বুধবার (৫ ফেব্রুয়ারী) সিলেট মিরাবাজারস্হ আগপাড়ায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত বক্তরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মহিউল ইসলাম মনসুর এর সভাপতিত্বে ও সৌমেন্দ্র সেন মিহির এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী মাসুম,সিলেট সিটি করপোরেশন কন্সট্রাকশন অ্যাসোসিয়েশন এর সভাপতি মাসুম ইফতেখার রসুল শিহাব, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, নুরুল হুদা দিপু,আব্দুল মুনিম,মীর্জা আহমদ, আব্দুল জলিল, আব্দুল আওয়াল চৌধুরী সাহেদ,তাজুল ইসলাম তাজ,আব্দুল গফফার, মিনার চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী, সুহেল রাহুল, প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo