বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
হবিগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা, আটক ৪

হবিগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা, আটক ৪

https://newsmirror24.news/

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে মাদক কারবারির চালানোর অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে শহরতলীর ধুলিয়াখাল বিসিক শিল্পনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ।

আটকরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাক গ্রামের আশিক মিয়া (২৭), হবিগঞ্জ শহরের নাতিরপুর এলাকার শাহজাহান (৪৫), বহুলা গ্রামের আব্দুল হান্নান মোড়ল (৪০) ও বহুলা গ্রামের হৃদয় মিয়া (২১)।

হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) নন্দন কান্তি ধর জানান, বিসিক শিল্প নগরী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ডিবি জ্যাকেট, একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং ডিবি পুলিশ পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo