বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন গ্রেফতার

রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন গ্রেফতার

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আজ রাতে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, শুক্রবার শাওনকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে।

অভিনেত্রী শাওন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী। তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) তহুরা আলীর মেয়ে। শাওন নিজেও এমপি হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে সে সরকার ও সরকারের অনেক উপদেষ্টার সমালোচনা ফেসবুকে পোস্ট দেন শাওন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমেরও সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন তিনি।

এদিকে, ১৫ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আওয়ামী লীগের এক গোপন বৈঠকে শাওন ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়। প্রথমে এ দাবি করেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।

গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেন সায়ের। কলকাতার ওই বৈঠকে কারা কারা অংশ নেন, তা প্রকাশ করেন তিনি। সে তালিকায় নাম রয়েছে শাওনের।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo