শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা শনিবার

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা শনিবার

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেটের চাঁদনীঘাটস্থ “সারদা হল”-এ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সিলেট বিভাগের ৪টি জেলা এবং মহানগর এলাকার সকল উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক, পাশাপাশি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করবেন।
সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি বাসুদেব ধর, সহ-সভাপতি জয়ন্ত কুমার দেব, অশোক মাধব রায়, অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, শ্যামল পলিত, সাংগঠনিক সম্পাদক বিমল বণিক।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাখা কমিটির সকল প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo