শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুমোদনহীন ‘মিনারেল ওয়াটার’ ব্যবসা!

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুমোদনহীন ‘মিনারেল ওয়াটার’ ব্যবসা!

https://newsmirror24.news/

বিশেষ প্রতিবেদক
সিলেট নগরীর দক্ষিণ সুরমার কুচাইয়ে নিয়মনীতি উপেক্ষা করে জমজমাটভাবে চলছে স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুমোদনহীন ‘মিনারেল ওয়াটার’ ব্যবসা। ‘সিলেট ড্রিংকিং ওয়াটার’ নামক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে সিসিকের ৪০ নং ওয়ার্ডে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে এই কোম্পানি পরিচালনা করে আসছেন দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার আহমেদ রাসেল। তবে দীর্ঘদিন থেকে লাইসেন্স ছাড়া অবৈধভাবে এই ব্যবসা পরিচালনা হচ্ছে বলে জানা নেই সিসিক কর্তৃপক্ষের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির বিএসটিআইয়ের লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নেই। নেই কোন বৈধ কাগজাদি। এমনকি পানি বিশুদ্ধ করার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অত্যাধুনিক ল্যাবের ব্যবস্থাও নেই প্রতিষ্ঠানে। যে ভবনটিতে এই প্রতিষ্ঠানটি, তারও নেই সিসিকের ইমারত নির্মাণের অনুমোদনের লাইসেন্স এবং ব্যবসার ট্রেড লাইসেন্স। অস্বাস্থ্যকর পরিবেশে নিজের বাড়িতে কিছু লেভার দিয়ে টেপের পানি জারে ভরে ভোক্তাদের কাছে পৌঁছানো হচ্ছে ‘মিনারেল ওয়াটার’ বলে!

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই কোম্পানীর পানি পান করে নানান সময় অসুস্থ হয়েছেন ভোক্তারা। অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে অনুমোদন ছাড়া খাবার পানি বিক্রির অভিযোগ করার কারণে অনেকেই হামলা-মামলার শিকার হতে হয়েছে। ৫ আগস্ট সরকার বদলের পরও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার আহমেদ রাসেলের এই পানির ব্যবসা চলমান! তারা আরো বলেন, সরকার বদলের পর সে এখন নিজেকে বিএনপি নেতা পরিচয় দিচ্ছে। অথচ তিনি বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত একাধিক অস্ত্র মামলার আসামী!

একটি সূত্র জানিয়েছে, অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী স্বেচ্ছাসেবক লীগ নেতা হওয়ার প্রভাব খাটিয়ে অবৈধভাবে দক্ষিণ সুরমার কুচাইয়ে তার নিজ বাড়িতে কুচাইয়ের ৪০ নং ওয়ার্ডে (মাজারের বিপরীতে) ‘সিলেট ড্রিংকিং ওয়াটার’ নামক মিনারেল ওয়াটার এর ব্যবসা। সিসিকে তাকমা লাগানোর জন্য নগরের সুরমা মার্কেট থেকে সিল নিয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানের স্বাক্ষর নিজেই করতেন।

নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে, প্রতিবেদককে সব ধরনের প্রয়োজনীয় কাগজাদি রয়েছে বলে জানান স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার আহমেদ রাসেল। তবে তা তিনি দেখাতে পারেননি। প্রতিবেদককে এসময় তিনি অমুক সাংবাদিক, হমুক সাংবাদিককে চেনেন কিনা বলে জিজ্ঞেস করেন!

বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। তিনি জানান, এরকম কোনো অভিযোগ আসেনি। তবে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo