বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন

নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন

 

নিউজ মিরর ডেস্ক
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ৯নং ওয়ার্ডসহ সিলেটবাসীসহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ যুব সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব, ফিজা এন্ড কোম্পানী লিমিটেডের ডিরেক্টর আজহারুল ইসলাম মুমিন।

১৩ এপ্রিল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় আজহারুল ইসলাম মুমিন বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। জীর্ণ পুরাতন সবকিছু পেছনে ফেলে নতুন সম্ভাবনা আর সাফল্যে ভরে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি।”

তিনি আরও বলেন, “সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। নতুন বছরের এই শুভক্ষণে আমি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।”

পরিশেষে তিনি সিলেটের সর্বস্তরের জনগণকে উৎসবমুখর পরিবেশে এবং ভ্রাতৃত্বের চেতনায় নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo