সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বালাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগত টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বালাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগত টাকা ও স্বর্ণালঙ্কার লুট

https://newsmirror24.news/

বালাগঞ্জ সংবাদদাতা
বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের হুসেনপুর গ্রামের আলকাছ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার সময় ডাকাতরা বারান্দার গেইট ও ঘরের তালা বেঙ্গে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগত ৩ লাখ ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফয়েজ আহমদ, ও সিলেট দক্ষিণের ডিবির একটি টিম।

গৃহকর্তা আলকাছ আলীর স্ত্রী রোকেয়া বেগম জানান ১০-১৫ জনের মুখোশ পড়া একদল ডাকাত প্রথমে বারান্দার গেইট পরে ঘরের তালা ভেঙে প্রবেশ করে অস্ত্রেরমুখে আমার ছেলেকে ও পরিবারের অন্য সকল সদস্যকে জিম্মি করে বেঁধে স্টীলের আলমারী ও কাটের ওয়ারড্রপের তালা ভেঙে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) কর্মকর্তা ফয়েজ আহমদ, জানান তদন্ত পূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo