সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে ওজিএসবি’র বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ওজিএসবি’র বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ওবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সিলেট শাখার বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেটের এয়ারপোর্ট রোডস্থ গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ সিলেট শাখার সভাপতি প্রফেসর ডা. দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওজিএসবি সিলেটের সাবেক সভাপতি প্রফেসর ডা. এম.এ. সবুর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সার্ভিক্যাল ক্যান্সার নির্মূলে চিকিৎসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সার্ভিক্যাল ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং সঠিক সময়ে স্ক্রিনিং ও ভ্যাকসিনের মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব। তিনি আরও বলেন, এই ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের তরুণ চিকিৎসকরা এখান থেকে নতুন অনেক কিছু শিখবেন এবং রোগীদের সেবায় তা প্রয়োগ করবেন। তিনি ওজিএসবি সিলেট শাখার নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি আশা করি, নতুন নেতৃত্ব নারীর স্বাস্থ্যসেবার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওজিএসবি সিলেটের নির্বাহী সদস্য প্রফেসর ডা. শামসুন্নাহার বেগম হেনা। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ওজিএসবি সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নমিতা রাণী সিনহা।
বৈজ্ঞানিক সেমিনারে “সার্ভিক্যাল ক্যান্সার নির্মূলের পথ” বিষয়ক আলোচনা করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের রেজিস্ট্রার ডা. আয়েশা সিদ্দিকা, সেমিনারের প্রতিবেদক ছিলেন ওজিএসবি সিলেটের সাংগঠনিক সম্পাদক ডা. ইবানা বেগম।
বৈজ্ঞানিক সেমিনারের পর অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। এতে প্রফেসর ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী কে সভাপতি ও প্রফেসর ডাঃ জামিলা আলম কে সাধারণ সম্পাদক করে তাদের হাতে নতুন কমিটি ও দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন সভাপতির অভিষেক বক্তব্যের পাশাপাশি সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপ্তি বক্তব্য দেন ওজিএসবি সিলেটের আন্তর্জাতিক বিষয়ক সচিব প্রফেসর ডা. রাশিদা আখতার, সায়েন্টিফিক পার্টনার রেনাটা পিএলসি’র জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ওজিএসবি সিলেট শাখার চিকিৎসক, গবেষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-সংবাদবিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo