মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
পদোন্নতি পেলেন ‘বঞ্চিত’ ৭৬৪ কর্মকর্তা

পদোন্নতি পেলেন ‘বঞ্চিত’ ৭৬৪ কর্মকর্তা

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে বঞ্চিত থাকা বিভিন্ন পর্যায়ের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে।

রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে পদোন্নতির এসব আদেশে সই করেছেন জনপ্রশান মন্ত্রণালয়ের উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদ।

তাদের মধ্যে সচিব পদে ১১৯ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময় পদ-পদবি ও পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতিকার পেতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার সময় ছিল। পরে আরো তিন দিন সময় বাড়নো হয়।

এ সময়ে কমিটি ১৫৪০ জনের মতো আবেদন পায়। তা যাচাই-বাছাই করে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ-সুবিধা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করে।

গণ-আন্দোলনে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার প্রশাসনে রদবদল, উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং গত সরকারের আমলে ‘বঞ্চিতদের’ পদোন্নতির সিদ্ধান্ত নেয়। সে ধারাবাহিকতায় ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির অনুমোদন দেওয়ার খবর এলো।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo