মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
ডেভিল যতদিন শেষ না হবে ততদিন অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেভিল যতদিন শেষ না হবে ততদিন অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
‘ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর ‘হামলার ঘটনা’ ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে এবং বাকিদেরও তাড়াতাড়ি আনা হবে বলেও জানান তিনি।

রবিবার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে।

এসময় পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।”

উল্লেখ্য, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে জোরদার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এই অভিযান চালাবে যৌথ বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনসংযোগ শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo