বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৩

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ : স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৩

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। রোববার রাত থেকে শুরু হয়েছে যৌথবাহিনীর এই অপারেশন। প্রথম দিন অপারেশনে গ্রেফতার হয়েছেন ৩ জন। সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার মৃত মাওলানা জামিল আহমদের ছেলে জাহেদ আহমদ (৩৪) এবং দক্ষিণ সুরমা উপজেলার লালারচক গ্রামের আবদুল খালিকের ছেলে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আবদুল জলিল তালুকদার। এছাড়াও নগরী থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অয়ন দাশ’কে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অয়ন দাশ সিলেট নগরীর বাগবাড়ি প্রমুক্ত একতা ৪নং রোডের ১৭৮/৮ নম্বর বাসার বিমল কান্তি দাসের ছেলে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo