বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে কোকো ফুটবল টুর্নামেন্ট সফল করার আহবান বিএনপির

সিলেটে কোকো ফুটবল টুর্নামেন্ট সফল করার আহবান বিএনপির

https://newsmirror24.news/

নগরীর উপশহর পয়েন্ট ও সিলেট ল কলেজ সংলগ্ন সিলেট ক্রীড়া কমপ্লেক্সে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলা আগামী মঙ্গলবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় জাতীয় দলের খেলোয়াড়দের সমন্বয়ে লাল ও সবুজ দল মুখোমুখি হবে।

খেলাটি সফল করতে রোববার রাতে এক যৌথ সভা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ল’ চেম্বারে অনুষ্ঠিত হয়। সভায় খেলাটি সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, মহানগর তাঁতীমদলের আহবায়ক আব্দুল গফফার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo