সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সুনামগঞ্জে ‌’অপারেশন ডেভিল হান্টে’ ৬ জন গ্রেফতার

সুনামগঞ্জে ‌’অপারেশন ডেভিল হান্টে’ ৬ জন গ্রেফতার

https://newsmirror24.news/

সুনামগঞ্জ প্রতিনিধি
সারাদেশের ন্যায় সুনামগঞ্জে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত টিম। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বরকতনগর গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও তাহিরপুর থানার মাটিকাটা গ্রামের বাসিন্দা মোঃ জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌজ গ্রামের বাসিন্দা কাওছার আহমেদ (২৮), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতক উপজেলা যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫), ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মোঃ সাত্তার মিয়া (৭৬), ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo