বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে অবৈধ ৩০টি স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ

সিলেটে অবৈধ ৩০টি স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ লাইসেন্সবিহীন স্টোন ক্রাশিং (পাথর ভাঙার) মেশিন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথমদিন মঙ্গলবার সকালে সদর উপজেলার ধোপাগুলে অবৈধভাবে পরিচালিত ৩০টি স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

তিনি বলেন, অভিযানের সময় অবৈধ ৩০টি স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ করা হয়েছে। বাকি মেশিনগুলো ব্যবসায়ীরা সরিয়ে নেবেন বলে জানিয়েছেন। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে না সরালে আমরা ফের অভিযান পরিচালনা করবো।

অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বলেন, যারা জায়গা ভাড়া দিয়ে অবৈধ স্টোন ক্রাশিং মেশিন স্থাপনে সহয়োগিতা করেছেন, তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে। আমরা কাজ করতে চাই, তবে অনেক সময় মাববিক বিষয়ও সামনে আসে। এজন্য ব্যবসায়ীদের বাকি মিলগুলো সরিয়ে নিতে দুদিন সময় দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ব্যাটেলিয়ান আনসার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও উত্তরকাছ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ধোপাগুল এলাকায় স্থাপিত স্টোন ক্রাশিং মেশিনের কারণে ওই এলাকার পরিবেশে বিপর্যয় নেমে এসেছে এবং জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়েছে। এছাড়া, এর পাশেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এ এলাকায় স্থাপিত অধিকাংশ স্টোন ক্রাশিং মেশিনের কোনো লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নেই। স্টোন ক্রাশিং মেশিন স্থাপন নীতিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৩) অনুসরণ না করেই অবৈধভাবে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে।

সিলেট জেলার অবৈধ স্টোন ক্রাশিং মেশিন অপসারণে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo