রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণ

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণ

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের জামান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিযোগিতামূলক ক্রীড়া চর্চার মাধ্যমে তারা দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে। ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র দেহ সুস্থ রাখার জন্যই নয়, এটি মানসিক স্থিতিশীলতা ও মনোযোগ বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জন্য স্কুল ও মাদ্রাসার পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারিত করতে হবে। আমাদের উচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ দেওয়া, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে।
তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স আয়োজিত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা গিয়াস উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও যুগ্ম সম্পাদক মাসুক মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক স্কুল সিলেটের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিচালক মহসিনুর রহমান, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. হারুন অর রশিদ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. আফতাব হোসেন চৌধুরী, বিজিবি স্কুলের ক্রীড়া শিক্ষক হাসান আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।-সংবাদবিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo