শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
সিলেটে নিউট্রিশন মার্কেট সিস্টেমে প্রাইভেট সেক্টরের সহযোগিতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে নিউট্রিশন মার্কেট সিস্টেমে প্রাইভেট সেক্টরের সহযোগিতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে ‘নিউট্রিশন মার্কেট সিস্টেমে প্রাইভেট সেক্টরের সহযোগিতা ও টেকসই অংশীদারিত্ব’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুুষ্ঠিত এ কর্মশালায় নিউট্রিশন সেলস এজেন্ট (এনএসএ) এবং প্রাইভেট সেক্টরের এসএমসি, কেয়ার নিউট্রিশন লিমিটেড (সিএনএল), লাল তীর সীড লিমিটেড, সুপ্রিম সীড ও আরএফএল কোম্পানী অংশগ্রহণ করে। কর্মশালায় বাজারের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মতবিনিময় করেন এনএসএরা।

কর্মশালার উদ্বোধন করেন প্রজেক্ট ম্যানেজার মো. হান্নান আলী। তিনি কর্মশালার লক্ষ্য ও কাঠামো নিয়ে আলোচনা করেন। ফিল্ড টিম লিডার রতন কুমার রায় এনএসএদের বিজনেস মডেল ও বাজার সম্প্রসারণের কৌশল ব্যাখ্যা করেন। সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট আবদুল্লাহ আল আহাদ পরিচালিত প্যানেল আলোচনায় বাজারের চ্যালেঞ্জ, সরবরাহ চেইন, মূল্য নির্ধারণ ও টেকসই প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

লাল তীর এনএসএদের জন্য বীজ সহজলভ্য করার ও ডিলারশিপের সুযোগ দেওয়ার ঘোষণা দেয়। সিএনএল পণ্য মজুদ উন্নতকরণ ও প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি দেয়। সুপ্রিম সীড বিশেষ ডিসকাউন্ট ও প্রচারণা সহায়তা প্রদান করবে। আরএফএল স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সরবরাহ বৃদ্ধি করবে, আর এসএমসি গ্রামীণ বাজারে পণ্য সরবরাহ জোরদার করবে।-সংবাদবিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo