শুক্রবার, ১২ Jun ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দোকানপাট খোলার সময়সূচি বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কৃতজ্ঞতা বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীকে আইডিয়াল যুব ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের অভিনন্দন সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জৈন্তাপুর উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
অপারেশন ডেভিল হান্ট : সিলেট বিভাগে গ্রেফতার ২২

অপারেশন ডেভিল হান্ট : সিলেট বিভাগে গ্রেফতার ২২

https://newsmirror24.news/

বিশেষ প্রতিবেদক
অপরাধীদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এই অপারেশন যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, ও পুলিশের নেতৃত্বে পরিচালিত হওয়ার কথা থাকলেও সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা পর্যন্ত সিলেটে পুলিশ ছাড়া অন্য কোন বাহিনীর তৎপরতা চোখে পড়েনি।

যদিও সকল এই অপারেশনে অংশগ্রহণকারী সকল বাহিনীকে নিয়ে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় পুলিশের সাথে সমন্বয় করে অভিযান পরিচালনার জন্য যৌথবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে প্রশাসনের একাধিক সূত্রে জানা গেছে।

এদিকে গত ২৪ ঘন্টায় শুধু পুলিশ বাহিনী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ সিলেট বিভাগের ২২ জনকে ডেভিলকে গ্রেফতারের তথ্য পাওয়া গেছে। যাদের সকলেই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। এরমধ্যে সিলেট মহানগর এলাকায় ৬ জন, সুনামগঞ্জ জেলায় ৬ জন, মৌলবীবাজার জেলায় ৭ জন ও হবিগঞ্জ জেলার ৩ জন রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্তাবধানে দেশব্যাপী চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। তাই পুলিশের সাথে সমন্বয় করে সেনাবাহিনীসহ অন্যান্য সংস্থাগুলো কাজ করছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এ অপারেশন পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, জুলাইয়ে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রকাশ্য অস্ত্রের ঝনঝনানি দেখা গেছে। পুলিশের পাশাপাশি দাঁড়িয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর গুলী করা হয়েছে। এসব ছবি সিলেটের স্থানীয় ও জাতীয় প্রিন্ট-ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সরকারের বিভিন্ন বাহিনী ও সংস্থার পক্ষ থেকে একাধিকবার এসব ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে গেলেও কোন অস্ত্রধারী গ্রেফতার হয়নি, উদ্ধার করা হয়নি কোন অস্ত্র। শুধু তাই নয়, ৫ আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সিলেট নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের ১৪টি অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় সোমবার সন্ধ্যা পর্যন্ত মহানগর এলাকায় অপারেশন ডেভিল হান্টে শুধু পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত নগর এলাকায় যৌথবাহিনীর হাতে আটক কারো তথ্য আমাদের হাতে আসেনি। আসলে জানানো হবে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা এএসপি সম্রাট তালুকদার বলেন, সিলেট জেলায় রোববার রাত ১২টা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান শেষে গ্রেফতারকৃতদের সংখ্যা জানানো হবে।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, যৌথবাহিনীর সমন্বয়ে সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলছে। এ লক্ষ্যে সোমবার জেলা প্রশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত একটি সভায় অপরাধীদের গ্রেফতারে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo