শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
হরিপুরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান

হরিপুরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটের হরিপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী বিক্রি, পাচার এবং অবৈধভাবে শিকারের অভিযোগে দুইটি রেস্টুরেন্টকে নগদ ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ১০ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার ভূমি কর্মকর্তা এ সময় তাকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল সহযোগিতা করে।

জানা যায়, অভিযান পরিচলনা করার সময় ৭০ জাতের মৃত বন্যপ্রাণী পাওয়া যায় এবং বালি হাস, ঘু ঘু সহ অংসখ্য প্রজাতির রান্না করা পাখির মাংস পাওয়া যায়। এ সময় মৃত বন্যপ্রাণী গুলোকে সেনাবাহিনীর সহয়তা মাটিতে পুতে ফেলা হয় এবং রান্না করা মাংস গুলো স্থানীয় এতিমখানায় দান করে দেয়া হয়।

এ বিষয়ে সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, জৈন্তাপুর উপজেলার ভূমি কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা আমরা অভিযানটি পরিচালনা করি। এ সময় বন্য নিষিদ্ধ প্রাণী বিক্রির যথেষ্ট প্রমাণ মেলেছে৷ প্রাথমিক পর্যায়ে কাউকে গ্রেফতার না করে আইন অনুযায়ী ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo